আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়েছে। সভাপতিমণ্ডলীতে এবার তিন নতুন সদস্য যুক্ত হয়েছেন। তারা হলেন জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
শাজাহান খান সাবেক নৌপরিবহনমন্ত্রী ছিলেন। গত কমিটিতে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আর আবদুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন।
আরো পড়ুন : আওয়ামী লীগে চার যুগ্ম সম্পাদক নির্বাচিত
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
ইত্তেফাক/ইউবি