ইদানীং প্রায়ই তারকাদের বিয়ে ভাঙা এবং নতুন করে সম্পর্ক গড়ার খবর শুনতে পাওয়া যায়। মূলত বিয়ে ভাঙার পরেই সম্পর্ক গড়া বা নতুন করে বিয়ে করার প্রশ্ন আসে। তাই আগে বিয়ে ভাঙন রোধ করতে হবে। নিচে তারকাদের বিয়ে ভাঙন রোধের উপায়গুলো দেওয়া হলো। উপায়গুলো গবেষণা করে বের করেছেন বিখ্যাত বিয়ে বিশেষজ্ঞ অ-বিবাহিত নীরব চন্দন
v যেহেতু বিয়ে করলেই তারকাদের বিয়ে ভেঙে যায়, সেহেতু তারকাদের বিয়ে করার দরকার নেই। অর্থাত্ প্রত্যেক তারকাকে ব্যাচেলর থাকতে হবে।
v নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিভিত্তিক বিয়ে করতে হবে। যাতে সহজেই নির্দিষ্ট সময় পর তালাক দেওয়া যায়।
v অ-তারকা কাউকে বিয়ে করতে হবে। তাহলে কোনো ঝামেলা নেই।
v বিয়ে করার পর সম্পর্কটাকে ফেভিকলের আঠা দিয়ে ভালো করে আটকাতে হবে। যাতে কেউ চাইলেও বিয়ে ভাঙতে না পারে।
v রোবট সোফিয়ার মতো কাউকে বিয়ে করতে হবে। তাহলে বিয়ে ভাঙার আর কোনো ভয় থাকবে না।
v তারকাদের জন্য আলাদা আইন তৈরি করতে হবে। যাতে তারা সহজেই স্বামী বা স্ত্রী পরিবর্তন করার পূর্ণ স্বাধীনতা পায়।
v ‘তারকারা যাকে তালাক দেবে, জেলে তার সঙ্গে ছয় মাস বাধ্যতামূলক থাকতে হবে’—এমন আইন তৈরির মাধ্যমে তারকাদের শাস্তির আওতায় আনতে হবে।
উল্লিখিত পদ্ধতি বা উপায়গুলো অনুসরণ করলেই তারকাদের বিয়ে ভাঙনের হার শূন্যের কোঠায় নেমে আসবে। আর এরপরও তারকাদের বিয়ে ভাঙন রোধ করা না গেলে প্রত্যেক তারকার জন্য কমপক্ষে দশটা বিয়ে করা বাধ্যতামূলক করতে হবে।