চিকিত্সা ব্যয় বেড়ে যাওয়ার পরে...

 

/ নাইমুর লিখন

কী গো বাসাভর্তি আপেল আনলে, আবার দুদিন ধরে খাইতেও দিচ্ছ না একটাও?

আপেল ডাক্তার থেকে দূরে রাখে জানো না? খেয়ে ফেললেই তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে!

তোর আর ভাবির হঠাত্ স্লিম হওয়ার রহস্য কী? তাও ডাক্তারের কাছে না গিয়েই!

প্রতিদিন তোর ভাবিকে একবার মুটকি বলে ডাক দিই, তারপর ঝাড়ু নিয়ে যে দৌড়ানিটা দেয়, ওতেই দুজনের কাজ হয়ে যায়!

চিন্তা করে দেখলাম এই পাউডার ক্রিমই ব্রনের কারণ।

আমার আটা, ময়দা, সুজিই ভালো!

ডাক্তার সাহেব, ঠাট্টা পড়ার পর থেকে আর হাসি থামাতেই পারছি না, হাঃ হাঃ হাঃ! এই রোগ থেকে মুক্তির উপায় কী?

ঠাট্টা! হাঃ হাঃ হাঃ, কী যেন বললেন আপনি, হোঃ হোঃ হোঃ!