গান নিয়ে গবেষণা

 

/ জেলী আক্তার

v

—ও বন্ধু, কাল কেন আসোনি?

—কাল বাড়িওয়ালির বাড়িতে একটু বেশি কাজ ছিল।

 

v

—একদিন তোমাকে না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে...

—কিচ্ছু হবে না এবার ঢপ মারা থামাও।

 

v

—দিন যায় কথা থাকে...

—ভাই, তাহলে রাত গেলে কী থাকে?

 

v

—সে আসুক তারে আমি মজা দেখাব....

—সে আসলে তবেই তো! সে যে বিয়েশাদি করে স্যাটেল হয়ে গেছে।

 

v

—ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?

—এই তো একটু হেঁশেলে আছি।

 

v

—তুমি একবিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হূদয় দেব...

—থাক, যথেষ্ট হইছে! বিয়ের পর একটা শাড়ি থাকতে আরেকটা কিনে দেবে না—সব জানা আছে।

 

v

—যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে...

—ফেসবুকে একটা পোষ্ট দে।

 

কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম