মির্জাপুরে নানা বাড়ি বেড়াতে এসে ট্রাকচাপায় শিশু নিহত

নানা বাড়ি বেড়াতে এসে ট্রাকচাপায় জাহিদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।  বুধবার টাঙ্গাইলে মির্জাপুরে গোড়াই-সখীপুর রোডের সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

 

জাহিদের পিতার নাম মো. জাকির হোসেন। তার বাড়ি মির্জাপুর উপজেলার তেলিনা গ্রামে। এ ব্যাপারে গোড়াই মির্জাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

 

এলাকাবাসী ও জাহিদের পরিবার জানায়, জাহিদ গোড়াই এলাকায় তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। বুধবার তার ভাই লিটনের সঙ্গে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী অটোরিকশাকে সৈয়দপুর এলাকায় একটি ট্রাক চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। এ ঘটনায় তার ভাই লিটন ও অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন। 

 

ইত্তেফাক/ইউবি