২০১৯ সালের বিশ্বেসেরা যত উদ্ভাবনী প্রতিষ্ঠান

সম্প্রতি প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতিভিত্তিক ২০১৯ সালের বিশ্বের সেরা ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে ফাস্ট কোম্পানি ডটকম। এখান থেকে সেরা ১০টি কোম্পানির তালিকা আজকে পাঠকদের উদ্দেশে প্রকাশ করা হলো। এই উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানলে হয়তো আপনিও অনুপ্রাণিত হতে পারেন ঐ ব্যবসাগুলোর প্রতি। ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রকাশিত হলো প্রথম পর্ব—

 

মেইতুয়ান ডায়নপিং

২০১৮ সালের প্রথমার্ধ থেকে চীনা টেক প্ল্যাটফর্ম মেইতুয়ান ডায়ানপিং হোটেলে থাকার ব্যবস্থাপনা ও খাবার সরবরাহ শুরু করে। একাধারে তারা সিনেমার টিকিটও বিক্রি শুরু করে। ২৮০০ শহরে ৩৫০ মিলিয়নেরও বেশি লোকেদের জন্য ৩৩ দশমিক ৮ বিলিয়ন ডলার লেনদেন সহায়তা করে। শুধু খাবার সরবরাহে ২ দশমিক ৭৭ ডলার লেনদেন করে। প্রতিষ্ঠানটির গড় গ্রাহকের সংখ্যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

গ্র্যাব

গ্র্যাব হলো দক্ষিণ-পূর্ব এশিয়াতে সিঙ্গাপুর ভিত্তিক রাইড-হিলিং প্রতিষ্ঠান। ২০১৮ সালে তারা উবারকে পেছনে ফেলতে সক্ষম হয়। কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটি ১৩০ মিলিয়ন গ্রাহককে খাবার সরবরাহ, ভ্রমণ বুকিংসহ আরো অনেকগুলো সেবার জন্য তাদের অ্যাপ সার্ভিসটি প্রসারিত করেছে। এই কার্যক্রমে প্রতিষ্ঠানটি ১ বিলিয়ন ডলার উপার্জন করতে সক্ষম হয় এবং ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ পায়।

 

এনবিএ

বর্তমান সময়ে এনবিএ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছর প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠানগুলো রেকর্ড ভেঙেছে। প্রতিষ্ঠানটির অন্যতম সেবা স্ট্রিমিংয়ে গ্রাহক বেড়েছে ৬৩ শতাংশ এবং তাদের আয় বেড়েছে ২৫ শতাংশ। প্ল্যাটফর্মটিতে খেলা সংক্রান্ত স্ট্রিমিং রয়েছে।

 

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি

স্ট্রিমিং যুদ্ধে এগিয়ে থাকতে অনেকেই প্রতিযোগিতা করছে। এদিক থেকে ডিজনি অনেক এগিয়ে রয়েছে। নেট ফ্লিক্সে তাদের লাইসেন্স প্রাপ্ত ভিডিও কনটেন্টগুলো রয়েছে। এটির মাধ্যমে প্রতিষ্ঠানটি আবার জেগে উঠেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা অন্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে আরো ভালো কাজ করতে আগ্রহী। 

 

সুইটগ্রিন

আটটি রাজ্যের ৯১টি রেস্টুরেন্ট ও ১৫০ জন কৃষকের সঙ্গে কাজ করছে সুইটগ্রিন। প্রতিষ্ঠানটি কৃষকের কাছ থেকে খাবার টেবিল পর্যন্ত তাদের পণ্য পৌঁছে দিতে দ্রুততার সঙ্গে কাজ করছে। চলতি বছরে তাদের সার্ভিস আরো ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  প্রতিষ্ঠানটি তাদের নীতি প্রসারিত করার জন্য উদ্ভাবনকে ব্যবহার করেছে।

 

অ্যাপিল সায়েন্সেস

প্রযুক্তিটির মাধ্যমে ফল ও সবজির স্বাদ অপরিবর্তিত রেখে রক্ষণাবেক্ষণের সময় দ্বিগুণ থেকে তিন গুণ বৃদ্ধি করা সম্ভব হয়। গত ছয় বছর ধরে আরঅ্যান্ডডি এই পদ্ধতি অনুসরণ করছে। প্রযুক্তিটি ফল ও সবজির মধ্য থেকে পানি অপসারণ রোধ করে। মধ্যপ্রাচ্যে এই পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট খাতে ৬০ শতাংশ বর্জ্য কমিয়ে আনা সম্ভব হয়েছে।

 

স্কয়ার

গত অক্টোবরে প্রতিষ্ঠানটি স্কয়ার টার্মিনাল চালু করেছে যা সিঙ্গেল স্ক্রিনের কার্ড রিডিং ডিভাইস। ডিভাইসটি দেখতে অনেকটা স্মার্টফোনের মতো। এটিতে রয়েছে টাচ স্ক্রিন এবং রশিদ প্রিন্টিংয়ের ক্ষমতা রয়েছে। ডিভাইসটি সর্ম্পূর্ণ ওয়্যারলেস পদ্ধতিতে নিয়ন্ত্রণ যোগ্য । তবে এটি ক্যালকুলেটরের মতো নয়। ডিভাইসটির মাধ্যমে স্কয়ার বেশ সুনাম অর্জনে সক্ষম হয়েছে।

 

ওটলি

২০১৮ সালের সাড়া জাগানো খাদ্যপণ্য হলো ওয়াটস তৈরি দুধের বিকল্প পণ্য উত্পাদন। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সুইডিস্ট প্রতিষ্ঠান ওটলি। ওট মিল্কের প্রথম বাণিজ্যিকীকরণ প্রতিষ্ঠান ও প্রথম উত্পাদনকারী প্রতিষ্ঠান হলো ওটলি। ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহ শুরু করার পর থেকে প্রতিষ্ঠানটি ব্যাপক চাঞ্চল্যতা অর্জন করে। গত বছর অনলাইনেই তাদের পণ্য বেশি বিক্রি হয়।

 

টিচ

অ্যামজনের মালিকানাধীন টিচ ভিডিও গেম সার্ভিসের সিওও সারা ক্লেমেনস বলেন, ‘খেলোয়াড়রা যেখানে যায় অন্যরা তা অনুসরণ করে।’ ডিভিও ও ভিডিও গেমের ডোমেইনের মাধ্যমে লাইভ টিভি দর্শকদের কাছে টানছে। রান্না, টকশো ও ফিটনেস নিয়েও কাজ করে প্রতিষ্ঠানটি।

 

টার্গেট

একটি কক্ষে বাচ্চাদের পোশাক ও পোশাক রাখার সরঞ্জাম রয়েছে। অন্য কক্ষে রয়েছে ল্যাম্প ও টেবিল। এভাবে আর এক কক্ষে রয়েছে ডিস ওয়াসিং ও ডিটারজেন্ট। প্রতিষ্ঠানটি এমন একটি ল্যাবের ডিজাইন করেছে। ফলে লাখ লাখ ব্যবহারকারী ল্যাবের সুবিধা ভোগ করতে পেরেছে।