স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ছেলে পারফর্ম করবে। তাই আব্রাম খানকে নিয়ে স্কুলে হাজির হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান। এ সময় আব্রামকে দেখা গেল রঙিন সাজে।
এদিকে সকাল সকাল মেয়ে আরাধ্যকে সাজিয়ে স্কুলে নিয়ে এসে হাজির হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একই স্কুলে পড়ে শাহরুখ পুত্র আব্রাম ও ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য। স্কুলের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে দু’জনকে নিয়ে হাজির হন শাহরুখ-ঐশ্বরিয়া