দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। শমসেরের বাড়িকে কেন্দ্র করে আরজু আর জ্যোতির দ্বন্দ্ব জমে উঠেছে। আরজুর সকল ষড়যন্ত্র বুদ্ধি দিয়ে জ্যোতি নস্যাত্ করে চলেছে। এদিকে অপূর্ব নন্দিনীকে বিয়ে করবে বলে বুনছে স্বপ্নের বীজ। ঘটনাক্রমে মাহিনও জেনেছে নন্দিনী ছিল নির্দোষ। সে যা করেছে রাইসার হাত থেকে তার অফিসকে বাঁচাতেই করেছে। অন্যদিকে নন্দিনী রাইসাকে জানিয়ে দিয়েছে সে আর রাইসার পুতুল হয়ে থাকবে না। কিন্তু তাই বলে কী রাইসা ছেড়ে দেবে নন্দিনীকে? আর নন্দিনী? ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ শরীফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা প্রমুখ।