স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, এখনো বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ১০ কোটি ৪৪ লাখ মানুষ দরিদ্র। বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়িত হলে এই দরিদ্রের পরিমাণ কমে হতো মাত্র ১১ লাখ। ধনী ও দরিদ্রের এই বৈষ্যম্যের হার কমাতে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গতকাল শনিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “বঙ্গবন্ধুর-দর্শন ও মানব উন্নয়ন” শীর্ষক এক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি।