মৃত্যুবার্ষিকী

বামনেতা আব্দুল হক

আজ ২২ ডিসেম্বর বিপ্লবী বামনেতা আব্দুল হকের ২৪তম মৃত্যুবার্ষিকী। ১৯২০ সালের ২৩ ডিসেম্বর যশোর শহরের খড়কিতে জন্মগ্রহণ করা এ কিংবদন্তী বামনেতা ১৯৯৫ সালের ২২ ডিসেম্বর ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এ উপলক্ষ্যে আজ (রবিবার) বিকাল ৩টায় যশোরের দড়াটানা শহিদ চত্বরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আব্দুল হকের বাবার নাম শাহ মুহম্মদ আবুল খায়ের ও মায়ের নাম আমেনা খাতুন। আব্দুল হক ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। অথচ সেই সম্ভ্রান্ত ব্যবস্থার বিরুদ্ধেই তিনি লড়াইয়ে নেমেছিলেন। জনগণের মুক্তির জন্য তিনি শ্রেণিচ্যুত হন। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি।