কমলগঞ্জে ধর্ষণের শিকার দুই নারী

আটক সাত

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা-বাগান এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন দুই নারী যাত্রী। শুক্রবার রাত ৮টায় গণধর্ষণের এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযানে বের হয়ে শনিবার ভোর ৫টা পর্যন্ত সাত জনকে আটক করেছে। ধর্ষণের শিকার দুই নারী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। স্থানীয় ও পুলিশ সূত্র এবং ধর্ষণের শিকার দুই নারীর জবানবন্দিতে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে দুই নারী মৌলভীবাজার শহরের পৌর পার্ক থেকে কমলগঞ্জের মুন্সিবাজার যাবার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা ভাড়া করেছিলেন। রহিমপুর ইউনিয়নের প্রাক্তন মেম্বার আব্দুল মজিদ খান জানান, আমার দোকানে ঢুকে এই নারী অভিযোগ দেয়, এ সময় চালক পালিয়ে যায়। জেনেছি তার নাম ইউসুফ মিয়া তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বনশ্রী। পুলিশ সুপারের নির্দেশে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আশফাকুজ্জামান এর নেতৃত্বে ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানসহ পুলিশ সদস্যরা মৌলভীবাজারের শ্রীগবিন্দপুরের সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৫), আকলু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৭), মফিজ উদ্দীন এর ছেলে ইউসুফ আলী (৩৫), নিতেশ্বর গ্রামের কমরু মিয়ার ছেলে সলিম মিয়া (২৬), কমলগঞ্জের দেওরাছড়া চা-বাগানের সবুজ উরাং এর ছেলে রবিলাল উরাং (২০), নিতাই মুন্ডার ছেলে বিকাশ মুন্ডা (২৩), কুরবান আলীর ছেলে আবু সুফিয়ান বাবুলকে (৪৫) আটক করে।  কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। এখন পর্যন্ত সাত  অভিযুক্তকে আটক করা হয়েছে।