মীর্জাগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ২১ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪৫ জন উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সরেজমিনে উপজেলা হাসপাতালে গিয়ে দেখা গেছে, বর্তমানে আট জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিত্সাধীন আছে। মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লজার জানান, শীতজনিত কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে ডায়রিয়ার পর্যাপ্ত আইভি স্যালাইন ও খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ রয়েছে।