চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

সুরমা-যাদুকাটা-রক্তি নদী

 সিলেট অফিস

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে দক্ষিণ কামলাবাজ থেকে মান্নান ঘাট বাজার পর্যন্ত এবং তাহিরপুর উপজেলার যাদুকাটা ও রক্তি নদীতে বালি ও পাথরবাহী নৌযানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অন্যদিকে গত বৃহস্পতিবার  জামালগঞ্জে নৌযানমালিক ও শ্রমিকরা মানববন্ধন করেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। ইজারাদার আব্দুস ছালাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৭০ জন শ্রমিক সর্দার ও ব্যবসায়ী স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগও দিয়েছেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, রশিদ ছাড়া কাউকে টাকা দেওয়া যাবে না। ইজারাকৃত ঘাট থেকে যদি কেউ অতিরিক্ত টাকা আদায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।