নাটোর প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে শনিবার উদ্যাপন হয়েছে হানাদার মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষ্যে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখা, সাবেক জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এবং সেক্টর কমান্ডারস্ ফোরামের আয়োজনে বের করা শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু, পৌর কাউন্সিলর ফরহাদ আলী, সংগঠনের পৌর শাখার সভাপতি আসাদুল ইসলাম বাচ্চু প্রমুখ।