সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার রাজনপুর গ্রামে শনিবার সকালে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সৈইফ উদ্দিন (৬০) রাজনপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শনিবার সকালে সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টাকালে শ্বশুর সৈইফ উদ্দিন পুত্রবধূকে থামাতে এগিয়ে যান। এ সময় সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুরের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দোয়ারাবাজার থানার এসআই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় সোহেনা বেগমকে আটক করা হয়েছে।