নরসিংদীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার আটক চার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চরাঞ্চলের আলীপুরা গ্রামে গত শুক্রবার রাতে শহরবানু (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আলীপুরা মধ্যপাড়ার সরকার বাড়ির সোহরায়াদ্দীর স্ত্রী। এদিকে লাশ উদ্ধার করে হাসপাতালে আনার পর নিহতের চার স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহাম্মেদ চার জনকে আটকের কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রামের লোকজন স্ট্রোকজনিত কারণে মৃত্যুর কথা বললেও নরসিংদী সদর হাসপাতালে আনার পর দেখা গেছে তার গলা কাটা। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।