সাজেদুল হক খোকা
এক হাতে গ্লাভস ও
এক কানে দুল,
টাইট ফিট টি-শার্ট
অদ্ভুত চুল!
হিপ্পি-ঝিপ্পি ড্রেস
সাথি ঐ বাইক,
উলটোপালটা সব
করে তারা লাইক!
জ্ঞানের জাহাজ তারা
ভাষা বাংলিশ,
নেশার জগতে তারা
নয় সেলফিশ!
যে যা-ই বলুক লোকে
কান থাকে বন্ধ,
সমাজের মানুষকে
ভাবে তারা অন্ধ!
নিজেকে নিজেরা তারা
মনে করে সেরা,
ভাবে সব গেঁয়ো ভূত
চারিদিকে ঘেরা!