শেখ হাসিনা বিশ্বের বিস্ময় ............ বাবলা

নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা বিশ্বের বিস্ময়। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পুুনর্নির্বাচিত ওবায়দুল কাদের রাজনৈতিক নেতা হিসেবে দক্ষ ও চৌকস। গতকাল শনিবার শ্যামপুর-কদমতলী থানা জাপার যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাবলা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজ কর্ম দক্ষতা আর সৃজনশীলতার কারণে শুধু বাংলাদেশের গণমানুষের নেত্রী হিসেবে আভির্ভূত হননি, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রগতি দেখে বিশ্ব নেতৃবৃন্দের কাছেও তিনি বিস্ময়। কদমতলী থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে যৌথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, কেন্দ্রীয় সদস্য শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি প্রমুখ।