স্পেস ফোর্স গড়তে তহবিল বরাদ্দ করেছেন ট্রাম্প

মহাকাশ যুদ্ধের জন্য বিশেষ মার্কিন স্পেস ফোর্স গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। নতুন ওই সামরিক বাহিনীর জন্য তহবিল বরাদ্দ করেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন সামরিক সেবাটি মার্কিন বিমান বাহিনীর অধীনে থাকবে বলে জানা গেছে। ওয়াশিংটন নিকটবর্তী এক সামরিক ঘাঁটিতে মহাকাশকে ‘বিশ্বের নতুনতম লড়াই ক্ষেত্র’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ৭০ বছরেরও বেশি সময় পর আবারও নতুন কোনো সামরিক বাহিনী তৈরি করলো যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে, মহাকাশে মার্কিন আধিপত্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেতৃত্ব দিচ্ছি, কিন্তু যথেষ্ট পরিমাণ নেতৃত্ব দিতে পারছি না। খুব অল্প সময়ের মধ্যেই আমরা অনেক কিছুর নেতৃত্ব দিতে পারব। স্পেস ফোর্স আমাদেরকে আগ্রাসন নির্ধারণ ও সর্বোচ্চ উচ্চ স্থানটি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। শুক্রবার বার্ষিক মার্কিন সামরিক বাজেটের ৭৩ হাজার ৮০০ কোটি ডলার তহবিলে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছেন ট্রাম্প। -বিবিসি