অস্ট্রেলিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯

অস্ট্রেলিয়ায় দাবানল অবস্থার অবনতি হয়েছে। শনিবার নিউ সাউথ ওয়েলসে দাবানলে পুড়ে একজন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও একজন। খবর বিবিসি’র

শনিবার দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে দক্ষিণা বাতাসের বেগ বেড়ে গিয়ে ১০০টির বেশি স্থানে নতুন করে আগুনের সূত্রপাত হয়। এতে ১৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। 

রাজ্যের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গুরুতর আহত একজন চিকিৎসাধীন আছেন। তাছাড়া ব্লু মাউন্টেন এলাকায় নিজের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে অস্বীকৃতি জানানো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। 

আরও পড়ুন: নাগরিকত্ব আইন ইস্যুতে মাহাথিরের বক্তব্যে ক্ষুব্ধ ভারত

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দাবানল শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত নয় জন নিহত হয়েছেন। ৭শ’র বেশি বাড়ি পুড়ে গেছে। ছাই হয়ে গেছে কয়েক মিলিয়ন হেক্টর জমি।

ইত্তেফাক/এসইউ