চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত হয়েছে। আহতরা ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৪০-৪৫ জনের একটি চোরাকারবারী দল মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর সীমান্ত পিলার এলাকায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় ভারতের শোভপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে লিটন, রাজু ও আনোয়ার আহত হন। এদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিৎসা নিলেও আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরো পড়ুন : রাস্তায় নিম্নমানের কাজ, জনগণের তোপে ঠিকাদার
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবির অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ একজন আহত হয়েছে বলে জানান। আহতরা ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত।
ইত্তেফাক/ইউবি