ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাঁচ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে নিকোলাস পুরান ৮৯ ও কাইরন পোলার্ড ৭৪ রান করেছেন। সিরিজের আগের দুই ম্যাচ ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন দুই ক্যারিবিয়ান ওপেনার— ইভান লুইস ও সাই হোপ। দুজনের ওপেনিং জুটি ৫৭ রান করেন। রবীন্দ্র জাডেজাকে ছক্কা হাকাতে গিয়ে নবদীপের হাতে ক্যাচ দিয়ে আউট হন লুইস (২১)। দলীয় ৭০ রানে হোপকে (৪২) বোল্ড করেন মোহম্মদ শামি। নবদীপ সাইনিকে চালিয়ে খেলতে গিয়ে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরে যান শিমরন হেটমায়ার (৩৭)। দুরন্ত ইয়র্কারে চেজকে (৩৮) বোল্ড করেন নবদীপ। এরপর পোলার্ড ও পুরান ভারতীয় বোলারদের উপর ঝড় তোলেন।
তারা দুজনে পাল্টা দিয়ে রান তুলতে থাকেন। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন পুরান। শার্দুল ঠাকুরের বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি মিস করেন ৬৪ বলে ৮৯ রান করা নিকোলাস পুরান। তার ইনিংসে সাজানো ছিল ১০টি চার ও ৩টি ছক্কায়। কাইরন পোলার্ড ৫১ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
ইত্তেফাক/ইউবি