মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে ভোট যুদ্ধের মাধ্যমে পরাজিত করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বুধবার বিকেলে গোপালপুর কাজীরহাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম স্বাধীনতাবিরোধী এবং তাদের মদদদাতাদের রাষ্ট্রিয় ক্ষমতায় দেখতে চায় না। তাই বিজয়ের মাসে অনুষ্ঠিত এই নির্বাচনে রাজাকার-আলবদর ও স্বাধীনতাবিরোধী মুক্ত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য এই এলাকার মানুষ একাত্তরের মতোই গর্জে উঠেছে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের অর্থনীতি অগ্রযাত্রা হয়। জনবান্ধব শেখ হাসিনা সরকারের সময়ে এই এলাকায় বেকারত্ব আজ নেই বললেই চলে। শিক্ষিত তরুণদের বেকারত্ব ঘুচাতে প্রধানমন্ত্রী নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
আরো পড়ুন: সাতক্ষীয় বিএনপির দুই উপজেলা সভাপতিসহ ৪৫ নেতাকর্মী আটক
ওয়ার্ড সভাপতি কামাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কমিটির সহ-সভাপতি চন্দন চক্রবর্তী, আটেঘোড়িয়ার মেয়র শহীদুল ইসলাম রতন, মাজপাড়া ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর মিঞা, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, একদন্ত ইউপির চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার, লক্ষ্মীপুরের চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন, চাঁদভার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ