ওয়ালটন ফ্রিজ কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন ঢাকার তরুণ উদ্যোক্তা মো. মনিরুল ইসলাম টিটু। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এক অনুষ্ঠানে টিটুর হাতে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার তুলে দেন জনপ্রিয় ক্রিকেট তারকা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মুর্তজা। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি