ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর কালিকাপুরের পাবনা চিনিকলের ২০১৯-২০ মৌসুমের আখ মাড়াই শুক্রবার বিকালে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কবীর মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখ মাড়াই উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সেলিম। মাড়াই মৌসুমে ৬৫ দিনে ৮২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ হাজার ৫৬০ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের পরিমাণ ধরা হয়েছে শতকরা আট ভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার এবং আখচাষি ফেডারেশনের মহাসচিব শাজাহান আলী বাদশা প্রমুখ।