তা র কা ব চ ন

মাইলস বরাবরই একাধিক উদ্যোগে পথিকৃত্ হিসেবে থেকেছে। এবারো টিকেট কনসার্টে তরুণদের ফেরানোর এই উদ্যোগে মাইলস অগ্রগামী থাকল। কারণ গত এক দশক আমাদের অবক্ষয় কালটা দেখেছি। ফ্রি গান শোনাতে শোনাতে আমরা কোথায় নামিয়েছি পুরো মিউজিককে, তা আর বলার অপেক্ষা রাখে না। মিউজিক ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে টিকেট কনসার্ট কালচারে ফিরতে হবে। আমি মনে করি, আমাদের এই ৪০ বছরপূর্তির উত্সবটি নতুনভাবে ফেরার একটি দিন।

 

‘মাইলস’-এর ৪০ বছরপূর্তিতে টিকেট কনসার্টের কালচার ফেরানো প্রসঙ্গে

ব্যান্ড তারকা হামিন আহমেদ