নাগেশ্বরীর সাতানা ব্রিজের গর্ত এক বছরেও সংস্কার হয়নি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে সাতানা ব্রিজের গর্তটি সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছে ব্রিজ দিয়ে পারাপার করা ১০ গ্রামের মানুষের। অসাবধানতায় প্রায়ই সেখানে পথচারীদের পা ঢুকে ঘটছে নানা দুর্ঘটনা। ত্রাণশাখা উপজেলার কেদার ইউনিয়নের সাতানা নালার ওপর ২০০৪ সালে ৩০ ফুট দৈর্ঘ্যের এ ব্রিজটি নির্মাণ করা হয়। গত বছর মেঝেতে একটি জায়গায় ঢালাই খুললে সৃষ্টি হয় গর্তটির।

সংস্কার না করায় ধীরে ধীরে এর পরিধি বাড়ছে। এতে দুর্ভোগে পড়েছে সাতানা, টাপুর, প্রধানীটারী, নায়েকেরহাট, শিবেরহাট, খামার গ্রামসহ ১০ গ্রামের সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

স্থানীয় গোলাম মোস্তফা, দুলুনি বেগম, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, সানজিল হক, একরামুল হক বলেন, দুর্ভোগ নিরসনে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি সংস্কার অথবা পুনর্নির্মাণ জরুরি। দ্রুত এর বাস্তবায়ন চান তারা। কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, দ্রুত ক্ষতিগ্রস্ত জায়গা সংস্কার করা হবে।