কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাইয়ের ৪১ বিজিবির অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে পাচারকালে ৮৬ লাখ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে। গত ১২ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সড়ক ও কর্ণফুলী নদী পথে অবৈধভাবে পাচারের সময় মূল্যবান এ কাঠ উদ্ধার করা হয়।
৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান কাঠ কেটে গভীর রাতে সড়ক ও নদীপথে পাচারের চেষ্টা করে আসছে; কিন্তু এই খবর আগাম জানার জন্য বিজিবি বিভিন্ন স্থানে সোর্স নিয়োগ করে। ঐসব সোর্সের কাছ থেকে খবর পেয়েই বিজিবি অভিযান চালিয়ে উল্লেখিত মূল্যবান কাঠ উদ্ধার করে। কাঠ পাচাররোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।