উখিয়ায় ধর্ষণের শিকার এক কিশোরী

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া গ্রামের এক কিশোরী (১০) ধর্ষণের শিকার হয়েছে। সে রামুতে এক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। শনিবার রাত ৮টার দিকে রামু থেকে খয়রাতিপাড়া নিজ বাড়িতে আসার সময় জামবাগান এলাকায় ধর্ষণের শিকার হয়। আহত মা ও মেয়ে স্থানীয় হাসপাতালে চিকিত্সা নেওয়ার পর থানায় অভিযোগ করতে এসে এসব তথ্য স্থানীয় সাংবাদিকদের জানান। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।