বাঁশখালীতে ধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার

চট্টগ্রাম অফিস

জেলার বাঁশখালীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি জসিম উদ্দিন প্রকাশ পুতুইয়া ডাকাতকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। গতকাল রবিবার পূর্ব চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি ছুরি উদ্ধার করা হয়। র্যাব জানায়, ২০১৮ সালের ১৯ আগস্ট বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়।