জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
জৈন্তাপুর পৃথক অভিযানে তিন জনকে আটক করেছে উপজেলার মডেল থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর গ্রামের রাস্তার ওপর হতে ২০ বোতল অফিসার চয়েস মদসহ দুই জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো গোয়াইনঘাট উপজেলার অজুহাত গুয়াখাই গ্রামের আজিজুর রহমানের ছেলে ফারুক আহমদ (৪২), জৈন্তাপুর উপজেলার নয়াখেল পূর্ব গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহাবুদ্দিন (২৩)। অপর দিকে, জৈন্তাপুর থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামি শনিবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া গ্রামের আলম হোসেন ওরফে মো. আলম উদ্দিনকে (২২) আটক করে পুলিশ। ২২ ডিসেম্বর দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের সুনির্দিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।