দুই দিন বন্ধ থাকার পর ফের বিক্রি শুরু

রাজশাহী-ঢাকা ট্রেনের আগাম টিকিট

স্টাফ রিপোর্টার, রাজশাহী

টানা দুই দিন বন্ধ থাকার পর শনিবার বিকাল থেকে ফের বিক্রি শুরু হয়েছে রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, শনিবার বিকাল থেকে পাওয়া যাচ্ছে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের আগাম টিকিট। এছাড়া সন্ধ্যার পর থেকে পাওয়া যাচ্ছে আন্তঃনগর সিল্কসিটি এবং পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট। তবে রবিবার সকাল থেকে পাওয়া যাচ্ছে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের আগাম টিকিট।

তিনি আরো বলেন, আগামী ১ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনের টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন আসছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ের ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী প্রতিটি আন্তঃনগর ট্রেনের নতুন করে আসন বিন্যাস করা হয়েছে। এছাড়া পরিবর্তন হচ্ছে বিভিন্ন ট্রেনের র্যাকও।