নাটোর প্রতিনিধি
নাটোরে ৬১ বোতল ফেনসিডিলসহ ফারুক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার দুপুরে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক নাটোরের চক বৈদনাথের দুলাল হোসেনের ছেলে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি জামিল আহমেদ।