মহেশপুরে ১৯০ বোতল ফেনসিডিলসহ আটক এক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শনিবার সন্ধ্যায় ১৯০ বোতল ফেনসিডিলসহ শুকুর আলী (৬৫) নামে এক ভ্যানচালককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। সে উপজেলার বৈচিতলা গ্রামের মৃত মহিরউদ্দিনের ছেলে।

থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের মেইন বাসস্ট্যান্ডে মামুন পরিবহনে তল্লাশি করে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় শুকুর আলীকে (৬৫) আটক করে। ভ্যানচালক জানায়, মামুন পরিবহনের সুপারভাইজার বৈচিতলা গ্রামের মৃত আবুল তরফদারের ছেলে মিজানুর রহমান তার ভ্যানে এই মাল দিয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় দুই জনের নামে মাদক আইনে মামলা হয়েছে।