কিশোরগঞ্জে দুই পাইপগান উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা

কটিয়াদী উপজেলার শিমুলতলা গ্রামের একটি ঝোঁপের ভেতর থেকে শনিবার বিকালে পরিত্যক্ত অবস্থায় একটি কার্তুজসহ দুটি পাইপগান উদ্ধার করেছে র্যাব-১৪। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তল্লাশি চালিয়ে শিমুলতলা গ্রামের একটি ঝোঁপ থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে। এ ব্যাপারে কটিয়াদী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।