বিরামপুরে ছয় জুয়াড়ির কারাদণ্ড

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর উপজেলার শিবপুর বাজারে অভিযান চালিয়ে শনিবার রাতে ছয় জুয়াড়িকে আটক করে পুলিশ। রবিবার ভ্রাম্যমাণ আদালত তাদের দুই দিনের কারাদণ্ড দিয়ে দিনাজপুর কারাগারে পাঠায়। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—শিবপুর গ্রামের আফজাল ও বাবু, ভাইগড় গ্রামের মনজের ও মেহের, নিশিবাপুর গ্রামের ফরহাদ এবং আঁচলকোল গ্রামের একরামুল হক। থানার ওসি মনিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।