সৌদিতে নিহত সুমনের লাশ দেশে আনতে চায় পরিবার

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয় সুমন মোল্লা (২৪) নামে এক বাংলাদেশি যুবক। গত ১২ ডিসেম্বর সে নিহত হয়। এর পর টানা ১০ দিন পেরিয়ে গেলেও অর্থাভাবে ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে লাশ দেশে আনতে পারছে না তার পরিবার। বর্তমানে তার লাশ সৌদির একটি হাসপাতালের হিমঘরে রয়েছে বলে জানায় পরিবার। সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের মৃত আবদুল মান্নান মোল্লার ছেলে।

সুমনের মা মমেনা বেগম বলেন, সন্তানের মৃত দেহ দেশে ফিরে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দরখাস্ত ও কিছু কাগজপত্র জমা দিয়েছি।