মিরপুরে ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে মিরপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা ডাউন ট্রেনটি স্টেশন অতিক্রমের সময় ঐ নারী লাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পোড়াদহ জিআরপি থানার ওসি জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।