নবীনগরে আটক ডায়াগনস্টিক সেন্টার ব্যবসায়ী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমানের সঙ্গে অশুভন আচরণের দায়ে রবিবার এক ডায়গনস্টিক সেন্টার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত পাবেল আহম্মেদ নবীনগর হাসপাতাল রোডে অবস্থিত লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারের স্বত্বাধিকারি। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হাবিবুর রহমান তার বিরুদ্ধে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) রনোজিত রায় বলেন, একজনকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।