গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গতকাল রোববার ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর দৌলতদিয়ার ফিরোজ শেখ (২০) ও লাভলু সরদার (২১)। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবী জানান, ঘাট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ফিরোজ ও লাভলুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।