ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৩৭তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সদাচার হাউজ চ্যাম্পিয়ন ও সত্য হাউজ রানার আপ হয়।
জুনিয়র দলে ক্যাডেট মেহজাবিন, মধ্যম দলে ক্যাডেট ঊর্মি ও সিনিয়র দলে ক্যাডেট নাভিলা নিজ নিজ বিভাগে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হন। এছাড়াও শিক্ষা, সহশিক্ষা, শৃঙ্খলাসহ সকল কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ২০১৯ সালে সার্বিকভাবে বিজয়ী হয় সত্য হাউজ ও রানার আপ হয় শান্তি হাউজ।
গত শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের পদক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
-খবর বিজ্ঞপ্তির।