বাস চাপায় হাত বিচ্ছিন্ন হয়ে মৃত্যু
বিশেষ প্রতিনিধি
তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের নিহতের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ফেব্রুয়ারি (২০২০ সাল) দিন ধার্য করেছে আদালত। গত বছর রাজধানীর কাওরান বাজার এলাকায় দুই বাসের চাপায় আহত রাজীব হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গতকাল রবিবার মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম মামলার পরবর্তী দিন ধার্য করেন।