গাজীপুরে মা সমাবেশ

গাজীপুর : গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ , কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের চূড়ান্ত ফল প্রকাশ উপলক্ষ্যে এক মা সমাবেশ রবিবার সকালে সোসাইটির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জেরিনা সুলতানা। সহকারী শিক্ষক রওশন আরা রুমির সঞ্চালনায়  অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সোসাইটির সদস্য সচিব ও ইকবাল সিদ্দিকী হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক, ইকবাল সিদ্দিকী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান, মায়েদের পক্ষ থেকে বিলকিস সুলতানা ও রুমানা রশিদ। আলোচনা সভা শেষে ৬২ জন কৃতী শিক্ষার্থীকে মোট ২ লাখ ৮৩ হাজার ৭৬৫টি সরকারি, বেসরকারি, স্কুল উপবৃত্তি ও মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সভাশেষে ২০১৯ সালের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়     —ইত্তেফাক