অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রথম কাউন্সিল সভা অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) প্রথম কাউন্সিল সভা। রবিবার সকালে রাজধানীর মহাখালীর বিএসি কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। কাউন্সিলের চেয়ারম্যান  প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মিশন, ভিশন ও উদ্দেশ্য সুনির্দিষ্টকরণ, অ্যাক্রেডিটেশন পলিসি ও কাউন্সিলের ভবিষ্যত্ কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা হয়।

 উল্লেখ্য, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৯ সাল থেকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল যাত্রা শুরু করে।