ভুল সংশোধন

হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের গত শনিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন। গতকাল রবিবার দৈনিক ইত্তেফাকে ভুলবশত প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরীর নাম ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে ঝুনা চৌধুরী ছিলেন বিশেষ অতিথি। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।