‘সবুজ ক্যাম্পাসের স্বীকৃতি পেল আইইউবিএটি’

ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র্যাংকিং-২০১৯ অনুযায়ী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বাংলাদেশে দ্বিতীয় শীর্ষস্থান দখল করে নিয়েছে। বিশ্বের ৮৫টি দেশের ৭৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইইউবিএটির অবস্থান ২৪১তম।

গতকাল রবিবার র?্যাংকিংয়ে দ্বিতীয় শীর্ষস্থান অর্জন উদযাপনের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জুবায়ের আলিম। উপাচার্য প্রফেসর ড. আব্দুর রবের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই র?্যাংকিংয়ের লক্ষ্য হলো বর্তমান পরিস্থিতি এবং বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিন ক্যাম্পাস এবং টেকসই উন্নয়ন সম্পর্কিত নীতিমালার প্রতিফলন সমূহের ফলাফল প্রকাশ করা। প্রতিবছর মোট ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এই র্যাংকিং প্রকাশ করে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ।