দাবানলে পুড়ল অস্ট্রেলিয়ার বালমোরাল শহর

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল পুড়িয়ে ছাই করে দিয়েছে গোটা বালমোরাল শহরকে। বিপর্যয়কর আগুনে মাটিতে মিশে গেছে প্রায় পুরো একটি সমপ্রদায়ের বাসস্থান। সিডনির দক্ষিণ-পশ্চিমের অবস্থিত এই শহরটিতে কোনো কিছুই আর অবশিষ্ট নেই বলে জনিয়েছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের নেতা গ্ল্যাডি বেরেজিক্লিয়ান। এই শহরটিতে প্রায় ৪শ’ মানুষের বসবাস ছিল। শুষ্ক এবং গরম আবহাওয়ার মধ্যে এখনো দেশটির তিনটি রাজ্যে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে অন্তত ৯ জন নিহত হয়েছে। শত শত বাড়ি পুড়ে গেছে। হাজার হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়েছে। -বিবিসি