আফগানিস্তানে সেপ্টেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক ফলাফলে জানানো হয়েছে। নির্বাচনের প্রায় তিন মাস পর গতকাল রবিবার এ প্রাথমিক ফল প্রকাশিত হয়। স্বতন্ত্র নির্বাচন কমিশনের (আইইসি) দেয়া এ ফলে ১৯ লাখ বৈধ ভোটের মধ্যে ঘানি ৫০ দশমিক ৬৪ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহর বাক্সে গেছে ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট। আফগানিস্তানের নির্বাচনী নিয়ম অনুযায়ী, কমিশনের পর্যালোচনায় ঘানির ভোট ৫০ শতাংশের কম হলে এবং কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট অর্জন করতে না পারলে প্রেসিডেন্ট বেছে নিতে দ্বিতীয় দফা ভোট করতে হবে। -বিবিসি, রয়টার্স