গলি থেকে রাজপথ নাটক মঞ্চস্থ

সাইফুল ইসলাম তালুকদার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

 

ঈশ্বরগঞ্জ থিয়েটারের উদ্যোগে প্রখ্যাত নাট্যকার রঞ্জন দেবনাথ রচিত সামাজিক নাটক ‘গলি থেকে রাজপথ’ মঞ্চস্থ হয়েছে। গত ১১ ডিসেম্বর রাতে উপজেলার ডাকবাংলা চত্ত্বরে বিশিষ্ট নাট্যাভিনেতা এমএ সামাদের পরিচালনায় গলি থেকে রাজপথ নাটকের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য একরাম হোসেন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার। নাট্যানুষ্ঠানে বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন তারা হলেন আমীর হোসেন, রুহুল আমীন রিপন, একরাম হোসেন বাচ্চু, মো. সেলিম, আব্দুল গফুর, আব্দুল আউয়াল, আশরাফুল আলম, এমএ সালাম স্বপন, হাবিবুর রহমান, সোলায়মান ও এমএ সামাদ ভূঁইয়া। নারী চরিত্রে যারা রূপদান করেছেন বেবী নাজনীন, বিউটি রাণী, ডলি বেগম ও আঁখি আক্তার। নাটকের স্বারকে ছিলেন জিয়াউল হক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা ফেরদৌস কোরাইশি টিটু।