‘পাঙ্গা’ নিতে ‘মা’ হচ্ছেন কঙ্গনা!

দ্যা কুইন অফ ঝাঁসির পর ফের একবার পর্দায় মায়ের ভূমিকায় দেখা দিতে চলেছেন কঙ্গনা রানাওয়াতে। পরিচালক অশ্বিনী আইয়ার ত্রিপাঠীর ছবি ‘পাঙ্গা’য় কঙ্গনার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে একেবারে সাদাসিধা চেহারায় দেখা গেছে কঙ্গনাকে।

ছবির পোস্টারে কঙ্গনাকে খুবই সাধারণ শাড়িতে এবং হালকা গোলাপি কার্ডিগান পরে থাকতে দেখা যাচ্ছে। কপালে ছোট্ট একটা টিপ, কানে ছোট্ট কানের দুল। চুল টাইট করে বাঁধা। আগামী বছর ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনার ‘পাঙ্গা’। ছবির আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক। যেখানে গোলাপি সালোয়ার স্যুটে দেখা যাচ্ছে কঙ্গনাকে।

আরও পড়ুন: পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যুদণ্ড

এই ছবিতে কঙ্গনা ছাড়াও দেখা যাবে নীনা গুপ্তা, রিচা চাড্ডার মত জ্যাসি গিল, পঙ্কজ ত্রিপাঠির মত অভিনেতা অভিনেত্রীদের। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কঙ্গনার ছবি ‘পাঙ্গা’র ট্রেলার।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on Dec 18, 2019 at 10:31pm PST

ছবিতে মায়ের ভূমিকায় কঙ্গনার অভিনয় প্রসঙ্গে তার বোন তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেল টুইটে লেখেন, ‘যখন ও (কঙ্গনা) প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছিল, তখন কঙ্গনা মনে করেছিল এই বয়সে মায়ের ভূমিকায় অভিনয়ের প্রস্তাবটা তার কাছে অপমানজনক। এই বিষয়টা নিয়ে সে চিন্তাও করছিল। তবে মণিকর্ণিকা ছবিতে সফলভাবে মায়ের ভূমিকায় অভিনয় করার পর কঙ্গনা আবারও মায়ের ভূমিকায় অভিনয় করতে চেয়েছে।’

আরও একটি টুইটে রঙ্গোলি লেখেন, ‘বর্তমানে বলিউডের প্রথমসারির অভিনেত্রী হিসাবে কঙ্গনা গর্বের সঙ্গে মায়ের ভূমিকায় অভিনয় করতে চায়। এবং দেশবাসী ওকে এভাবে পছন্দ করছে। আর এটাই নতুন ভারত।’

ইত্তেফাক/বিএএফ